সংবাদ শিরোনাম ::
নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের ইসির অফিস সহায়কের নামে ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর  আওয়ামী লীগের জন্মবার্ষিকী ঘিরে সতর্ক বোরহানউদ্দিন পৌর যুবদল, রাজপথে কড়া অবস্থান বোরহানউদ্দিনে মাওলানা শফিকুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ জামায়াত নেতৃবৃন্দের সঞ্চয়পত্র বিক্রি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশ কথিত স্বামী’ মন্তব্যের কড়া জবাব দিলেন ববি ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জের সরই বিটকর্মকর্তার যোগসাজশে কাঁচা বাঁশ পাচারের হিড়িক হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

পাসপোর্ট অফিসে অভিযানে গিয়ে দালালের খপ্পরে দুদক টিম

গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ যাচাইয়ে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ছদ্মবেশে গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। অভিযানকালে পাসপোর্ট অফিসে চরম অব্যবস্থাপনার সত্যতা পান দুদক কর্মকর্তারা। এমনকি রক্ষা মেলেনি দালালদের খপ্পর থেকেও।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট 0অফিসে সহকারী পরিচালক জেসমিন আক্তার এবং সহকারী পরিচালক মো. শাওন হোসেইন অনিকের সমন্বয়ে গঠিত টিম অভিযান চালায়।

অভিযানের বিষয়ে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বলেন, আগারগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের দুই সদস্যদের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে অফিসের সামগ্রিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে টিম পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

দুদকের অপর একটি সূত্রে জানা গেছে, দুদক টিম পাসপোর্ট অফিসে প্রবেশকালে প্রধান ফটকেই বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কথা বলে এগিয়ে আসে। তাদের সঙ্গে কথা বলে ওই অফিসের কিছু কর্মচারী এ অনিয়মের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত পাওয়া যায়। অফিসের অভ্যন্তরে কয়েকজন সেবা প্রার্থী দালালদের দৌরাত্ম্য, চরম অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ব্রেক করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগ করেন এবং সরেজমিনে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এনফোর্সমেন্ট টিম অফিসের ১০৩ নং কক্ষে গিয়ে এনআইডি ভেরিফিকেশনের একজন কর্মচারীকে ৪০ মিনিট ধরে অনুপস্থিত পায়। ৩০৪ নং কক্ষে গিয়ে কোনো লাইন বা সিরিয়াল না মেনে ইচ্ছেমত বায়োমেট্রিক এনরোলমেন্টের চিত্র দেখতে পায়।

dhakapost

পরবর্তীতে টিম কার্যালয়ের পরিচালকের সঙ্গে দেখা করে পর্যবেক্ষণ তুলে ধরে। তিনি এসব অভিযোগ স্বীকার করেন এবং এর পক্ষে কিছু দায়সারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।

সর্বশেষ হয়রানি দূরীকরণ ও গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম পরিচালক বরাবর বেশ কিছু সুপারিশ প্রদান করে। অভিযানের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই কমিশন বরাবর দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পাসপোর্ট অফিসে অভিযানে গিয়ে দালালের খপ্পরে দুদক টিম

আপডেট সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩