ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা

কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘CORAZU’ ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামিকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ কেজি গাঁজাসহ নীলফামারীর তরিকুল ইসলাম রাজন (৩১) ও সিলেটের ফরহাদ আহম্মদ ওরফে ফরহাদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।
অন্য একটি অভিযানে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘CORAZU’ ট্যাবলেটসহ সঞ্জিত দেব (৪৫), বাবুল দেবনাথ (৪৭) ও বরিশালের সুমনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে দাউদকান্দির মো. ইব্রাহিম (২২), নিয়মিত মাদক মামলার আসামি বুড়িচংয়ের সুমন মিয়া (৪৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রয়েছে। তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম

কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

আপডেট সময় ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬