ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে

মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টে বাংলাদেশের সংযুক্তি সদস্য রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীকে একটি সম্পূরক প্রশ্ন করেন। প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘সম্প্রতি মক্কা প্যাক্ট গঠন করা হয়েছে। সেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার কথা চলছে। সংযুক্ত হলে বাংলাদেশ কীভাবে উপকার পাবে?’

জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘মক্কা প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এখনো যোগদানের বিষয় সামনে আসে নাই। বাংলাদেশের সংযুক্তর বিষয়টি মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্র সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ওপর নির্ভর করছে। তারা যদি চায় আমরা যুক্ত হতে পারব।’ তিনি আরও বলেন, এই প্যাক্ট বিস্তৃত হলে তা বিশ্বের মুসলিম সদস্য দেশগুলোর জন্য উপকার বয়ে আনবে এবং এটা নিয়ে কারো মাথা ব্যথার কোনো কারণ নেই।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের অধিবেশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং

মক্কা প্যাক্টের সদস্যদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংযুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬