ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকায় ঘুরতে গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ও ঘুরতে আসা দর্শনার্থীদের দাবি, অল্প সময় ও সীমিত জায়গায় নৌকাভ্রমণের জন্য ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, কয়েকজন নৌকা চালক সিন্ডিকেট করে এ ভাড়া নির্ধারণ করেছেন। বিশেষ করে ছোট নৌকায় মাত্র ২ থেকে ৩ জনের বেশি যাত্রী ওঠার সুযোগ নেই। ফলে জনপ্রতি প্রায় ২৫০ টাকা পর্যন্ত খরচ পড়ছে বলে অভিযোগ করেছেন দর্শনার্থীরা।

দর্শনার্থীদের আরও দাবি, ছোট নৌকাগুলোতে জ্বালানি খরচও তুলনামূলকভাবে কম। তারপরও এত বেশি ভাড়া নেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, পদ্মা বিলের মতো পর্যটন স্পটে নৌকাভাড়া নির্ধারণে কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকায় নৌকা চালকরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন। এতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

দর্শনার্থীদের ভাষ্য, নৌকাভ্রমণের আনন্দ নিতে গেলে এখন ‘পকেট ভারী’ করেই পদ্মাবিলে আসতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে নৌকার ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের

আপডেট সময় ১১:১৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬