ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ আওয়ামী দোসরদের পুনর্বাসনই ডিজি আফসার আলীর মিশন ক্ষমতা বাড়ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা ১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড় এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশের সিসি ক্যামেরার আওতায় চাঁপাইনবাবগঞ্জ, শহরের নিরাপত্তায় চালু হলো আধুনিক কন্ট্রোল রুম

চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২৪ আগস্ট বাদ আছর চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ
আমিনিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, এডভোকেট রফিক উল্লাহ।
উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ,
সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুম আবুল কালাম আজাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম আবুল কালাম আজাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মওলানা আলতাফ হোসেন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬