ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি অস্ত্রসহ গাজীপুরে কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে ৪ হ’ত্যা: আরও জটিল হচ্ছে রহস্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় ‘ঘুষ সাইটে’ ৩ দিনে ২৫ কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কালুখালীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম আদর্শ গ্রাম এলাকায় সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
সোমবার (২৪ আগস্ট) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আমানগণ্ডা বিওপির টহল দল চৌদ্দগ্রাম উপজেলার আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তে চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ভোরে আমানগণ্ডা বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি অস্ত্রসহ গাজীপুরে কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬