ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এবার যা জানালেন অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামোর অর্থায়ন কোথা থেকে আসবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার এখনই একসঙ্গে পুরো অর্থ দিতে পারছে না। দুই দফায় বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, দুইবারে নয়, বিষয়টি নিয়ে কাজ করছি। হিসাব-কিতাব চলছে। বিশাল আমদানির কারণে রাজস্বের জায়গাটা অনেক কমে গেছে। ইচ্ছে থাকলেও একসঙ্গে দিতে পারছি না।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সোমবার (২৪ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সরকারি কোষাগারে অর্থসংকটের মধ্যেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এবং বড় উন্নয়ন বাজেট নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেখুন, আমাদের কর জিডিপি বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আমরা যে উদ্যোগ নিয়েছি, আশা করছি কর সংগ্রহ বাড়বে। বিগত দিনে কর সংগ্রহে অদক্ষতা ছিল, সুশাসনের অভাব ছিল, দুর্নীতি ছিল। এগুলোকে আমরা সংশোধন করে নিয়ে আসছি। আপনারা দেখবেন গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভালো আদায় হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যে এ ব্যাপারে একটা স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি, তার একটা বার্তা গেছে। যে লক্ষ্যমাত্রা দিয়েছি, তা পূরণ করতে পারব বলে আশা করি। লক্ষণ দেখতে পাচ্ছি, ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে। এনবিআর দুই ভাগ হচ্ছে। সবকিছু মিলে বলতে পারি, ঋণ বেশি নিতে হবে না। অর্থায়নের বিষয়ে আমরা বিকল্প উপায়ে যাব। সব সময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেয়, আর এতে বঞ্চিত হয় বেসরকারি খাত।

এ বছরের জুলাই থেকে পে স্কেল দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তা কি ঠিক থাকবে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা নিয়ে কাজ করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ

পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এবার যা জানালেন অর্থমন্ত্রী

আপডেট সময় ০৪:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬