ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

চেক প্রতারণা মামলায় নুর-উন-নবীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

দুটি বেসরকারি ব্যাংকের ৩৬৬ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের মোট পাঁচটি মামলায় মোহাম্মদ নুর-উন-নবীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফ উদ্দিনের আদালত এ আদেশ দেন। ওই পাঁচটি মামলায় তিনি পলাতক ছিলেন। কয়েকদিন আগে তিনি রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হালিশহর ও আগ্রাবাদ শাখা এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা নুর-উন-নবীর বিরুদ্ধে পৃথক পাঁচটি চেক প্রতারণা মামলা দায়ের করে। এসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি তিনি ঢাকায় গ্রেপ্তার হন। এতে মামলা পাঁচটির বাদীপক্ষের আইনজীবীরা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নুর-উন-নবী গুলশান থানায় গ্রেপ্তার হন। এ খবর পেয়ে আমরা তাকে চট্টগ্রাম আদালতে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে আসামিকে ১৮ জানুয়ারি চট্টগ্রাম আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

চেক প্রতারণা মামলায় নুর-উন-নবীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩