ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

দৃষ্টির যত্নে,মানবতার সেবায় বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের  বাবুগঞ্জ বাজারে অবস্থিত বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।অদ্য ২২ আগস্ট ২০২৬ ইং তারিখে রোজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চোখে পানি পড়া, চোখ কম দেখা, চোখ দিয়ে পানি ঝরা, চোখের মণি বন্ধ হয়ে যাওয়া, চোখ লাল হওয়া, চোখের কারণে মাথাব্যথাসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
এছাড়া ছানি রোগীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুজ্জামান মাহফুজ এর নিজেস্ব অর্থায়নে করা হয়েছে।  ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন Dr. Md. Bashar Mahmud, MBBS (DU), PGT (Eye), মেডিকেল অফিসার, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল।
ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সম্পর্কে ১০ নং নলটোনা  ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন,দৃষ্টির যত্নে, মানবতার সেবায় এলাকার অসহায় ও গরিব মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করে আমি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রামের অনেক অসহায় গরিব মানুষ চিকিৎসার জন্য টাকার অভাবে শহরে যেতে পারেনা তাদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।
স্থানীয় লোকদের প্রত্যাশা, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এ উদ্যোগের মাধ্যমে সহজে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।এ ধরনের কার্যক্রমে এলাকার গরিব অসহায় মানুষ অনেক উপকৃত হয়েছে। এরকম জনবান্ধব চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজকে আমরা পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,  স্টাফ রিপোর্টার।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬