ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

নাটোরের লালপুরে এক লাখ টাকা চাঁদা দাবি, শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব এবং বাড়িতে অগ্নিসংযোগের পর চাঁদা না দেওয়ায় প্রায় দুই লাখ টাকার ফসল ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই বিএনপি কর্মীর বিরুদ্ধে। উপজেলার ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শাহনাজ বেগম নামে এক নারী উদ্যোক্তা লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একজন নারী উদ্যোক্তা। অভিযুক্তরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনছার আলীর ছেলে মো. আশিক হোসেন ও মো. বুলন হোসেন।

লিখিত অভিযোগে শাহনাজ বেগম দাবি করেন, বিভিন্ন সময় বিএনপি কর্মী পরিচয়ে আশিক ও বুলন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তাতেও রাজি না হওয়ায় বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লাগানো এবং ঘরের চালে ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ তার।

শাহনাজ বেগম আরও অভিযোগ করেন, এসব ঘটনায় মামলা করার প্রস্তুতি নিলে আশিক হোসেনের বাবা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনছার আলী বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেন। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। এরপর চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে দাবি করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে আশিক ও বুলন তার আবাদি জমিতে ঢুকে প্রায় ১০টি আমগাছ, দুটি মেহগনি গাছ, প্রায় ২০০টি জ্বালানি গাছ, ১০০টি শিমগাছ, ১৫০টি মরিচগাছ ও ৫০টি কলাগাছ কেটে ফেলেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শাহনাজ বেগম।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আশিক হোসেন। তিনি বলেন, ওই নারী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করতে পারে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

আপডেট সময় ০৫:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬