ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্ণফুলীতে খাল খননে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডোমারে বিএডিসির কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রকল্প পরিচালকের আড়ালে দুর্নীতি চক্রের হোতা, হাতিয়েছেন কোটি টাকা কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি রেজওয়ানুরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে সম্পদের পাহাড় গড়েছেন বিআরটিএর কর্মকর্তা হারুন অনিয়মের অভিযোগে বদলি নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমান, ওএসডি সন্ধ্যার মধ্যে ছয় জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে : মঈন খান

জাতীয় পর্যায়ে ফয়জুন্নেছার আদর্শ তুলে ধরতে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা

নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর শিক্ষা, নারী জাগরণ ও সমাজকল্যাণের আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন। এ বিষয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মনির টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষা, নারী উন্নয়ন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফাউন্ডেশনের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।

সভায় নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সাল, সাধারণ সম্পাদক মো. আজাদ সরকার লিটন, সহসভাপতি সাকিনা বেগম, সদস্য নুরুল ইসলাম মজুমদার, হারুন মজুমদার, আবুল বাসার, কামরুল নাহার দীপু, মামুন কবির চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল হক সপন, কবি আবদুল কাইয়ুম, কবি দিল আফরোজা, রুনা আলেয়া আক্তার আলো, আব্বাস উদ্দিন, কবি শিপন হোসেন মানবসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি মনিরুল হক চৌধুরী ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর আদর্শ ও সমাজকল্যাণের চেতনাকে সামনে রেখে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা এবং তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নবাব ফয়জুন্নেছার আদর্শ ও অবদানকে দেশব্যাপী তুলে ধরতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীতে খাল খননে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জাতীয় পর্যায়ে ফয়জুন্নেছার আদর্শ তুলে ধরতে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা

আপডেট সময় ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬