ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

চিকেন রেজালা তৈরির রেসিপি

বাড়িতে অতিথি এলে যেসব বিশেষ আয়োজন থাকে তার ভেতরে চিকেন রেজালা অন্যতম। এটি তৈরি করা খুব সহজ আর স্বাদের কথা নতুন করে বলার প্রয়োজন নেই নিশ্চয়ই। যেকোনো উৎসবে কিংবা ঘরোয়া আয়োজনেও রাখতে পারেন এই চিকেন রেজালা। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি –

তৈরি করতে যা লাগবে

পেঁয়াজ বাটা- ২টি

আদা-রসুন বাটা- ১ চা  চামচ

লবণ-স্বাদমতো

ঘি- পরিমাণমতো

কাঁচা মরিচ- স্বাদমতো

মরিচের গুঁড়া- স্বাদমতো

দই- ১ কাপের ৩ ভাগের ২ ভাগ

গরম মসলা- পরিমাণমতো

তেজপাতা- ২টি।

যেভাবে তৈরি করবেন

পেঁয়াজ ও কাজু বাদাম একসঙ্গে সেদ্ধ করে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিন। কড়াইতে একটু ঘি দিয়ে আস্ত গরম মসলা ও তেজপাতা দিন। একটু ভাজা হলে তাতে পেঁয়াজ-কাজুর মিশ্রণটি দিয়ে দিন। ঘি উপরে ভেসে উঠলে তাতে কাঁচা মরিচ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ মেশান। এরপর তাতে দই দিয়ে দিন। প্রয়োজনে সামান্য পানি মেশাতে পারেন। মসলা কষানো হয়ে গেলে তাতে মুরগির মাংস দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে অল্প পানি যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে উপরে গরম মসলার গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। এবার নামিয়ে পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

চিকেন রেজালা তৈরির রেসিপি

আপডেট সময় ০২:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩