ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় সাদা রঙের একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ওই গাড়িটিকেও জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ফয়সাল হোসেন (২৫) ও গাড়ি চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়াতে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি সাদা রঙের প্রাডো গাড়িকে থামিয়ে তল্লাশি করলে স্কচটেপ মোড়ানো এসব ইয়াবা জব্দ করা হয়।

এদিকে ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল- সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ

প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক

আপডেট সময় ০৪:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬