ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ
মহাপরিচালক ও পরিচালকদের আন্তরিক প্রচেষ্টায়

ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পদোন্নতির দ্বার উন্মোচিত হয়েছে। হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে সাব-অফিসার থেকে স্টেশন অফিসার পদে ২২০ জনের পদোন্নতিতে আইনগত কোনো বাধা থাকছে না। এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২৫০ জন ‘লিডার’ পদ থেকে ‘সাব-অফিসার’ পদে এবং প্রায় ৩০০ জন ‘ফায়ারফাইটার’ পদ থেকে ‘লিডার’ পদে পদোন্নতি পাবেন। এর মাধ্যমে অধিদপ্তরের প্রায় ৭৭০ জন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি বাস্তবায়িত হতে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ও পরিচালকসহ কর্তা ব্যক্তিরা। তৃণমূলের ফায়ার ফাইটাররা ডিজিসহ সকলের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। কাঙ্ক্ষিত পদোন্নতির দ্বার উন্মোচিত হওয়ায় উল্লাস প্রকাশ ফায়ার ফাইটারসহ ফায়ার সার্ভিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

​এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারের (স্টেশন অফিসার) পদটি দীর্ঘদিন ধরে ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত থাকায় কর্মকর্তা ধরে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পর্যায়ে প্রায় ২৬টি দপ্তরের কর্মকর্তারা ৯ম গ্রেড এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা ১০ম গ্রেডভুক্ত হলেও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসাররা ১২তম গ্রেডে রয়ে গেছেন। ফলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে অনেকে যোগ দিলেও পদমর্যাদার বৈষম্যের কারণে পরবর্তীতে অন্য চাকরিতে চলে যান। বর্তমানে উপজেলা পর্যায়ে স্টেশন অফিসারের ৫৩৮টি পদের মধ্যে ৪৪২টি পদই শূন্য রয়েছে, যা সেবা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের জটিলতা তৈরি করছে।

​তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ফলে পদোন্নতিযোগ্য ১৬৩টি শূন্য পদ পূরণ সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

​পাশাপাশি স্টেশন অফিসার পদটি ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে সম্মতি দেওয়া হয়েছে এবং বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বিবেচনায় রয়েছে।

​কর্মকর্তারা মনে করছেন, পদটি ১০ম গ্রেডে উন্নীত হলে যোগ্য কর্মকর্তারা এ পদে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী হবেন। এতে করে অগ্নি নির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, কর্মকর্তাদের মনোবল চাঙ্গা হবে এবং অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ

মহাপরিচালক ও পরিচালকদের আন্তরিক প্রচেষ্টায়

ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ

আপডেট সময় ০১:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬