ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশনে চত্বর এলাকায় ট্রেনে কাটা পড়ে মোঃ ইলিয়াস (২০) নামের এক তরুণের করুন মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ওই তরুণ শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, রেল লাইনের ওপর দিয়ে হেটে যাবার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। তাই ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু

আপডেট সময় ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬