ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
বনের জমিতে ‘ঘর বাণিজ্য

ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ

ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন বনের জায়গায় পাকাঘর নির্মাণের অনুমতি দিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। এ ছাড়া সিলেট অঞ্চলে বদলির পরও রহস্যজনক কারণে তিনি থেকে গেছেন ময়মনসিংহে।

খোঁজ নিয়ে জানা যায়, উথুরা রেঞ্জের আদারগারা বিটের শহীদের মোড়ে স্থানীয় শফিকুল ইসলামকে পাকা বিল্ডিংয়ের অনুমতি দিয়ে ডেপুটি রেঞ্জার ইসমাইল ঘুষ নিয়েছেন ১৮ লাখ টাকা। একই এলাকার গার্মেন্টকর্মী আলম ও তার স্ত্রী মুক্তার কাছ থেকে নিয়েছেন ১৫ লাখ টাকা। এ ছাড়া আউলিয়ারচালার থালপাড়া গজারি বাগানের টিলায় মোশারফ হোসেনের কাছ থেকে ১৫ লাখ, ঢালপাড়ার বাসিন্দা মুজিবুরকে সাত রুমের পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে ২৫ লাখ ও মুক্তিযোদ্ধার মোড় হিজলাপাড়া গজারি বাগান এলাকার জনৈক ইয়াসিনের পুত্র মোশাররফ হোসেনের কাছ থেকে ১৮ লাখ টাকা ছাড়াও আউলিয়ার বড়চালা এলাকার পল্লি চিকিৎসক বেলাল হোসেনের জামাতার কাছ থেকে দোতলা ঘর নির্মাণের অনুমতি দিয়ে নিয়েছেন সাড়ে তিন লাখ ও কালিবাড়ীর মোড়ে রুবেল হুজুরের কাছ থেকে ৩ লাখ টাকা।

অপর একটি সূত্র জানায়, ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন উথুরা রেঞ্জ পরিদর্শনে গিয়ে অফিস খরচের কথা বলে সংশ্লিষ্ট অফিস কম্পাউন্ডে জব্দকৃত বিপুল পরিমাণ আকাশমণি গাছ বিক্রি করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া আঙ্গারগারা বিট এলাকায় ছোট-বড় আরও ২০টি পাকাঘর নির্মাণের অনুমতি দিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

বন-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ‘ঘর বাণিজ্য’ করে ইসমাইল হোসেন কয়েক কোটি টাকা নিয়েছেন। এ কারণে সিলেটে বদলির পরেও তিনি এখানে বহাল রয়েছেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন। তবে তিনি বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি বিট কর্মকর্তার কাছ থেকে জেনে পরে বিস্তারিত জানাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বনের জমিতে ‘ঘর বাণিজ্য

ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ

আপডেট সময় ১২:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬