ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

কলম্বিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছেন বহু মানুষ।
স্বাভাবিকভাবেই ভূমিকম্পের প্রভাব পড়েছে সেখানকার ফুটবল অঙ্গনে। দক্ষিণ আমেরিকার শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতার দুটি ম্যাচ স্থগিত করেছে মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪; এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ায় শত শত কিলোমিটার বিস্তৃত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ৯০০ মানুষ। এ ছাড়া ৩ হাজার মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে কলম্বিয়ার দেপোর্তেস তোলিমা ও ইকুয়েডরের ইন্দিপেন্দিয়েন্তের দেল ভায়ের মধ্যকার ম্যাচটি এবং মহাদেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় কলম্বিয়ার ইন্দিপেন্দিয়েন্তে সান্তা ফে ও আর্জেন্টিনার রিভার প্লেটের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

কোপা লিবের্তাদোরেসের ম্যাচটি আজ মঙ্গলবার ও সুদামেরিকানার ম্যাচটি আগামীকাল বুধবার হওয়ার কথা ছিল। কনমেবল জানিয়েছে, স্থগিত ম্যাচ দুটির পরিবর্তিত সূচি পরে জানানো হবে।

বিবৃতিতে কনমেবল লিখেছে, ‘এই কঠিন সময়ে কলম্বিয়ার সবার প্রতি আমরা সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।
বিশেষ করে গ্রেট কলম্বিয়ান ফুটবল পরিবারের প্রতি। কলম্বিয়ান ফুটবল মেজর ডিভিশন তাদের এই সপ্তাহের সব ম্যাচও স্থগিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত

আপডেট সময় ০৫:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬