ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

৬ মাসে পদ্মা সেতুর টোল আদায় ৪০৩ কোটি টাকা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে প্রতিদিন ২ কোটি ১০-১২ লাখ টাকার টোল আদায় হচ্ছে। প্রথম ৬ সাসে ৪০৩ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। মেট্রোরেলে গত ১০ দিনে ৮৮ লাখ টাকা ভাড়া হিসেবে পেয়েছি। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা একাত্তরের রাখিবন্ধন কখনো ভুলি নাই, ভুলতে পারি না। এটাই আমাদের দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, পানিচুক্তি নিয়ে দুই দেশের আলোচনাকে আমরা পজিটিভভাবে দেখছি। এখানে রাজ্য সরকারের বিষয় আছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের সাংবাদিক আছেন আপনারাও বলবেন বাংলাদেশের দিকে একটু তাকাতে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিপক্ষ দল বিএনপি। তাদের সঙ্গে আছে জামায়াত, জঙ্গিবাদী কিছু দল। তাদের সঙ্গে আছে আল্ট্রা লেফট, আল্ট্রা রাইট কিছু দল, সব মিলিয়ে ৩৩। তারাসহ ৩৪। এটা একটা জগাখিচুরি ঐক্য। এই ঐক্য গতবার ফল দেয়নি। আমরা দল ভাঙা ভাঙিতে নেই। বিএনপি নিজেরা নিজেদেরকে ভাঙা ভাঙি করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। ভারতকে আমাদের বন্ধু হিসেবে দেখতে চাই। আমাদের ভোট জনগণ দেবে। ভারতেকে পাশে পেলে আমরা শক্তি পাই। কারণ আমাদের এখানে শত্রু বেশি, অনেক ষড়যন্ত্র হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

৬ মাসে পদ্মা সেতুর টোল আদায় ৪০৩ কোটি টাকা : ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩