ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

  • পারভেজ আলম
  • আপডেট সময় ০৭:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রির অভিযোগে মো. ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) ডিএমএ মজিদ ও এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় ইঞ্জিনিয়ার আনিস সাহেবের ‘মাতৃছায়া’ বাড়ির সামনে মিরপুর-ব্রাহ্মণপাড়া সড়কে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটি জব্দ এবং এর চালক মো. ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুশরী (টান মুশরী) এলাকার মো. মিজান মিয়ার ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে।
​উপজেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬