ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের একরামুল হক সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং আগামী দিনের ব্যবসায়িক প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোহাম্মদ আলি সরকার।
সভায় বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরটি জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা নানা অবকাঠামোগত সমস্যায় ভুগছেন। আধুনিক ইয়ার্ড, ক্রেন ও শেডের অভাবে প্রায়শই পণ্য খালাসে জটিলতা তৈরি হচ্ছে এবং পচনশীল মালামাল নষ্ট হচ্ছে। বক্তারা সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে অবিলম্বে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু, কাস্টমস জটিলতা নিরসন এবং সংযোগ সড়কসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন ইতি, সহ সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ মোঃ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহসহ প্রমুখ।
ব্যবসায়িক আলোচনার পাশাপাশি এ বারের সাধারণ সভার বিশেষ আকর্ষণ ছিল একটি জমকালো ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সাধারণ সভা শেষে এই ড্র অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্র-কে কেন্দ্র করে উপস্থিত সদস্যদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ড্র-এর বিজয়ীদের মাঝে পরে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আপডেট সময় ০৮:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬