ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান একদিনের আন্দোলন নয়। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ছিল এটি।নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সংঘটিত এই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘২৪-এর জুলাই অভ্যুত্থানে যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, তবে আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত।’ তিনি বলেন, ‘মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম।
আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতি উন্নত হতে হবে। সেটি না হলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল-সন্ধ্যায় তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন।

তিনি রাজনীতিকে একটি জঘন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এত অবিচার-জুলুম সহ্য করার পরও আমরা তার কঠোর সমালোচনা করেছি, কিন্তু কখনো অশ্লীল বা কুরুচিপূর্ণ মন্তব্য করিনি।’
তিনি বলেন, শেখ হাসিনা রাজনীতিতে যে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষার সংস্কৃতি চালু করেছিলেন, বর্তমানে একটি নতুন দলের নেতারা সেই একই ধারার পুনরাবৃত্তি করছেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। ফেসবুকে সরকার গঠন করা গেলেও রাষ্ট্র পরিচালনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক (নার্সেস ও স্বাস্থ্য সহকারী) সুজন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাবের বিএমইউ শাখার সভাপতি শারমিন আক্তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী

আপডেট সময় ০৪:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬