ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

সোমবার (৩ আগস্ট) বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেন-এর ৯৬তম জন্মদিন। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
নির্মল সেন ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
স্কুলজীবনেই ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে জীবনের উল্লেখযোগ্য সময় তাকে কারাবরণ করতে হয়।
১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে নির্মল সেনের সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর তিনি দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান এবং দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক হিসেবেও পাঠদান করেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মা জন্মভূমি’, ‘আমার জবানবন্দি’, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘বার্লিন থেকে মস্কো’, ‘নেতাজীর অন্তর্ধান রহস্য’ এবং ‘লেনিন থেকে গরভাচেভ’।
২০০৩ সালে নির্মল সেন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দেশে-বিদেশে চিকিৎসা নেওয়ার পর ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ চিকিৎসা শিক্ষার স্বার্থে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

আপডেট সময় ০১:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬