ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

প্রতি মাসেই সমন্বয় হবে জ্বালানি তেলের মূল্য: প্রতিমন্ত্রী

প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেল-গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  

তিনি বলেন, “জ্বালানি খাতে ভর্তুকি কমাতে নতুন একটি রূপ রেখা প্রণয়নের কাজ করা হচ্ছে। এখন থেকে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে।” সোমবার বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপার্ট করপোরেশনের যৌথ মালিকানাধীন এ সোলার পার্ক প্রকল্প।

অনুষ্ঠানে জ্বালানি তেল ও গ্যাসের ভর্তুকির বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে। সম্প্রতি বৈশ্বিক সংকটে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় আমাদের পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য এডজাস্ট করতে হয়েছে। আগামী বছরেও ভর্তুকি প্রয়োজন পড়বে। ভর্তুকি কমাতে মূল্য সমন্বয় ছাড়া উপায় ছিল না।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছি। যে কারণে আবাসিকের বোতলজাত গ্যাস ব্যবহার বেড়েছে। শিল্পখাতে গ্যাসের নিরবিচ্ছিন্ন  গ্যাস সরবরাহে কাজ করছি। তেল, গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য বিইআরসির আইন সংশোধন করা হয়েছে যেন যে কোনও পরিস্থিতিতে মূল্য নির্ধারণ করা যায়।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়ে নসরুল হামিদ বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে বিইআরসি শুনানি করেছে। জনজীবনে যেন এর প্রভাব না পড়ে সেজন্য বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের সমন্বয়ে শুনানি করা হয়েছে। সবার জন্য যেটা ভালো তেমন সিদ্ধান্তই নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

প্রতি মাসেই সমন্বয় হবে জ্বালানি তেলের মূল্য: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩