সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

রাজধানীতে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে ১৫টি কোম্পানির বাসে

রাজধানী ঢাকায় ১৫ টি কোম্পানির বাসে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে। আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল করা বাসে এই ই-টিকিট সেবা চালু করা হয়।

আজ মঙ্গলবার থেকে মোহাম্মদপুর, আজিমপুর, ধূপখোলা, ডেমরা, উত্তরা, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল শুরু করেছে বাসগুলো। এর আগে গত সোমবার দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, এই তিন অঞ্চলের ১৫টি বাস কোম্পানির ৭১১টি বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে।

এর আগে, মিরপুর অঞ্চলে চলাচলরত সবকটি বাস কোম্পানিতে ই-টিকিটিং চালু করা হয়। এর মধ্যে ২২ সেপ্টেম্বর প্রথমে আটটি বাস কোম্পানিতে পরীক্ষামূলকভাবে এবং পরে ১৩ নভেম্বর থেকে ওই অঞ্চলের আরও ২২টিতে ই-টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

রাজধানীতে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে ১৫টি কোম্পানির বাসে

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩