ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ

গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়। তিনি বলেন, বর্তমান সংকট একদিনে তৈরি হয়নি, তাই এর সমাধানও রাতারাতি সম্ভব নয়। অতীতের ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার মূল্য দেশকে এখনও দিতে হচ্ছে। তবে সরকার আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নতুন করে কোনো শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে না উল্লেখ করে ডা. জাহেদ বলেন, বর্তমানে দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকেই পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে নতুন শিল্পে গ্যাস সংযোগ দেওয়া বাস্তবসম্মত নয়। একটি দেশের টেকসই শিল্পায়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, ২০২১-২২ সালে কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পাশাপাশি দেশের নিজস্ব নানা সমস্যাও অর্থনীতিকে চাপে ফেলে। দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট এবং জ্বালানি নিরাপত্তার ঘাটতির কারণে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য দ্রুত দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন শুরু হতে আরও কয়েক বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পাশাপাশি ভোলার গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, অতীতের সব সমস্যার দায় শুধু অন্যের ওপর চাপিয়ে দেওয়াই সরকারের উদ্দেশ্য নয়; বরং বাস্তব পরিস্থিতি তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে যে কেউ আলোচনা করতে পারেন। জনগণের সার্থের পক্ষে যায় যে কোনো সিদ্ধান্ত সরকার নেবে।

সরকারের আন্তরিকতার প্রসঙ্গ উল্লেখ করে ডা. জাহেদ বলেন, সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রের সম্পাদকদের বৈঠকে প্রধানমন্ত্রীও বলেছেন, অতীতে প্রায় সব খাতেই নানা সমস্যা তৈরি হয়েছে। আমাদের সব কাজ খুব নিখুঁতভাবে হয়ে যাবে তা না, সরকার আন্তরিকভাবে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এবং জনগণ সেই প্রচেষ্টা উপলব্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায়

গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬