ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেবি পাউডারে ক্যানসার মামলা নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন অ্যান্ড জনসন মৃত্যুকে ভয় পাই না, আমি জুলাই যোদ্ধা: হিরো আলম পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না: হাসনাত আব্দুল্লাহ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে মাদকবাহী নৌকা জব্দ রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ কালিহাতীতে ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল, জাপানের সহযোগিতা চাইল সরকার এবার ঢাকার রাস্তায় বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা  প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন, কোনটি ব্যবহার করবেন?

বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ঐক্যে বিশ্বাসী। জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।

‎মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম ছালিয়ে আসছিল। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। জুলাই আন্দোলনের সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আর কখনোই ফাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না।

বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেন, পার্লামেন্টে এক আচরণ বাহিরে ভিন্নরূপ এই নীতি পরিহার করতে হবে। অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধীদলকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকারও আহ্বান করেন মন্ত্রী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেবি পাউডারে ক্যানসার মামলা নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন অ্যান্ড জনসন

বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৩:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬