ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান দুই দফা সময় বাড়িয়েও শেষ হয়নি হাসনাবাদ সেতুর নির্মাণকাজ, ভোগান্তিতে হাজারো মানুষ হাসনাবাদ–কদমতলি ব্রিজ: হাজারো মানুষের স্বপ্ন পূরণে মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি একটি খোলা চিঠি তালতলীতে ৬৯ গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ‘আজকের শিশুরাই আগামীর রাষ্ট্রনায়ক : হাফিজ ইব্রাহিম দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাটোরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ

‘আজকের শিশুরাই আগামীর রাষ্ট্রনায়ক : হাফিজ ইব্রাহিম

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে
শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং অসচ্ছল পরিবারের সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ তুলে দিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের মধ্য থেকেই ভবিষ্যতে সচিব, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, বিচারক, প্রশাসনের কর্মকর্তা এবং সংসদ সদস্য তৈরি হবে। তাই শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব।”
তিনি বলেন, শিক্ষা হলো একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। একটি শিক্ষিত প্রজন্মই পারে দুর্নীতি, বৈষম্য ও অশিক্ষামুক্ত বাংলাদেশ গড়তে। তাই কোনো শিশুই যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনের সময় আপনারা ভালোভাবে যাচাই-বাছাই করে ভোট দেবেন। সৎ, যোগ্য ও জনগণের সেবক এমন মানুষকে নির্বাচিত করুন। আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভুল মানুষকে নির্বাচিত করে পরে আমাকে দোষারোপ করতে পারবেন না। এলাকার উন্নয়ন অনেকটাই নির্ভর করে আপনাদের সঠিক সিদ্ধান্তের ওপর।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক নয়, সততা, যোগ্যতা ও জনকল্যাণে কাজ করার মানসিকতাকেই প্রাধান্য দেওয়া উচিত। সচেতন ভোটাররাই একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনের প্রধান শক্তি।
এ সময় তিনি সরকারের পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগেও শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি

‘আজকের শিশুরাই আগামীর রাষ্ট্রনায়ক : হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬