ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা লাকসামে ইয়াবা ও মাদকসামগ্রীসহ ৩ যুবক আটক ডিএসইর বাজার মূলধন কমলো সাড়ে ৯ হাজার কোটি টাকা এআইয়ের দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার দীর্ঘদিন পালিয়ে থেকেও ৬ মাসের বেতন পেলেন আ.লীগ নেত্রী ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকারিতা মধ্যরাতে জনপ্রিয় স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি ১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, জন্মের আগেই ছেলের নাম রাখা হলো ‘কেন্দ্রিক’ রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল বিগত সরকারের সীমাহীন অনিয়মে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, জন্মের আগেই ছেলের নাম রাখা হলো ‘কেন্দ্রিক’

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

ফুটবল ছাপিয়ে ব্যক্তিগত জীবনের এক সুখবর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান সেনসেশন এনদ্রিক। মাত্র ১৯ বছর বয়সে বাবা হতে চলেছেন এই ফরোয়ার্ড। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাকে নিয়ে নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করার অপেক্ষায় আছেন তিনি।

সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে জাঁকজমকপূর্ণ এক বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।
আকাশি ও সাদা ফুলের স্নিগ্ধ সাজসজ্জায় মোড়ানো ওই অনুষ্ঠানেই প্রথমবারের মতো সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা। দম্পতির ঘোষণা অনুযায়ী, তাদের ঘরে আসতে যাওয়া পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

সন্তানের এই নাম প্রকাশ্যে আসার পর থেকেই তা ফুটবলপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। কারণ ‘কেনদ্রিক’ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার কেনদ্রিক লামারের মুখ। রেকর্ডসংখ্যক ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই সংগীতশিল্পীর বৈশ্বিক জনপ্রিয়তা রয়েছে।

তবে এই নামটির পেছনে আমেরিকান কোনো তারকার অনুপ্রেরণা রয়েছে কি না, সে বিষয়ে দম্পতি এখনো মুখ খোলেননি। তবুও ক্রীড়াঙ্গন ও হিপ-হপ সংস্কৃতির এই নামের মিল নিয়ে চলছে নানা গুঞ্জন।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্টের মাধ্যমে প্রথম সন্তান আসার বার্তাটি ভক্তদের জানিয়েছিলেন গ্যাব্রিয়েলি।

নিজেদের পোষ্য দুই কুকুরসহ হবু সন্তানকে নিয়ে এখন আমরা পাঁচজন ক্যাপশনের সেই পোস্টটি বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে তারা নিশ্চিত করেন যে তাদের কোল আলো করে আসছে পুত্রসন্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা লাকসামে ইয়াবা ও মাদকসামগ্রীসহ ৩ যুবক আটক

১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, জন্মের আগেই ছেলের নাম রাখা হলো ‘কেন্দ্রিক’

আপডেট সময় ০৪:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬