ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ

পাথরঘাটায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে ব্যতিক্রমী প্রচারাভিযান

উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার  ২২ জুলাই বিকেল ৩টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে এ কর্মসূচির আয়োজন করে যুব নেটওয়ার্ক এক্টিভিস্তা। “আমাদের পানি, আমাদের অধিকার (Our Water, Our Right)” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রচারাভিযানে সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সমাজসেবক ইরফান আহমেদ সোয়েন, দৈনিক সমকালের প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ইউনিয়ন সিপিপির টিম লিডার মো. হারুন অর রশিদ এবং সমাজসেবক মো. রুস্তুম আলী হাওলাদার। কর্মসূচিতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। শত শত নারী কলস হাতে প্রচারাভিযানে অংশগ্রহণ করায় কর্মসূচিটি ভিন্ন মাত্রা পায়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ সুপেয় পানির সংকটের কারণে পাথরঘাটাসহ উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকারের বৃহৎ ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বিষয়টি নীতিনির্ধারকদের নজরে আনতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু

পাথরঘাটায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে ব্যতিক্রমী প্রচারাভিযান

আপডেট সময় ১১:১৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬