ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর আকস্মিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের গাড়ি, ডেইরি পণ্য এবং অ্যালকোহল খাতের প্রতি কানাডার তথাকথিত বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ত্রিশ দিনের মধ্যে এই নতুন শুল্ক কার্যকর হবে এবং এর ফলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা নতুন মাত্রা পেল।

আমেরিকান ব্যবসা ও শিল্প খাতকে সুরক্ষার জন্যই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। নতুন এই শুল্কের আওতায় প্রাত্যহিক ব্যবহারের বিভিন্ন ভোগ্যপণ্য যেমন ওয়াইন ও হকি স্টিক থেকে শুরু করে বাণিজ্যিক সিমেন্টের মতো শিল্পপণ্যও রয়েছে।

তবে দুই দেশের বাণিজ্য চুক্তির আওতাধীন জ্বালানি, পটাশ, খনিজ সম্পদ এবং মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যকার বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির শর্তকে উপেক্ষা করেই এই আমদানি শুল্ক ঘোষণা করা হলো।

এর আগেও দুই দেশের মধ্যে নানা ধরনের বাণিজ্য বাধা ও পাল্টাপাল্টি শুল্কের ইতিহাস রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কানাডার লোহা, অ্যালুমিনিয়াম এবং তামার ওপর ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক বজায় রেখেছে। পাশাপাশি কানাডার সফটউড লম্বার বা কাঠজাতীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ এবং মার্কিন যন্ত্রাংশবিহীন গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আদায় করছে ওয়াশিংটন। এর জবাবে কানাডাও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু স্টিল, অ্যালুমিনিয়াম এবং গাড়ির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে রেখেছে।

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার জেরে ট্রাম্প এর আগে শুল্ক আরোপের হুমকি দিলেও, সোমবার স্বাক্ষরিত নির্বাহী আদেশে দাবানল সংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ পাওয়া যায়নি। মূলত গাড়ি, ডেইরি এবং অ্যালকোহল নিয়ে কানাডার সঙ্গে অমীমাংসিত বাণিজ্য ইস্যুগুলোই এই আদেশের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে, যা দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনার অচলাবস্থাকেই স্পষ্ট করে।

মার্কিন গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর কানাডার বাড়তি কর আরোপের কড়া সমালোচনা করে ট্রাম্প এটিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, কানাডার ডেইরি খাতের সাপ্লাই ম্যানেজমেন্ট সিস্টেম বা সরবরাহ ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘদিনের একটি বড় মাথাব্যথার কারণ হয়ে আছে। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সীমার বেশি বিদেশি আমদানির ওপর ৩০০ শতাংশ পর্যন্ত শুল্ক নেওয়া হয়।
সূত্র: বিবিসি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

আপডেট সময় ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬