ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিজয়ের পর স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক ফক্স ফাইভের প্রকাশিত এক ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।
বিশ্বকাপ ফাইনাল শেষে পদক নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলান লামিন ইয়ামাল। তবে খণ্ডিত কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে ফক্স ফাইভের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইয়ামালের সঙ্গে প্রথমে হাত মেলান টাম্প এবং তার গলায় পদক পরিয়ে দেন। এছাড়াও তার কাঁধ চাপড়ে বাহবাও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি বিজয়ী স্পেন দলের খেলোয়াড়দের পদক তুলে দেন।

এদিকে, বিশ্বকাপের এই শিরোপা ইয়ামালের ক্যারিয়ারে একটি স্মরণীয় অর্জন হিসেবে যুক্ত হলো। মাত্র ১৯ বছর বয়সে অভিষেক বিশ্বকাপেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
এর আগে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপাও জিতেছেন ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর তাকে ঘিরে ব্যালন ডি’অর আলোচনাও জোরালো হয়েছে। যদিও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ী রদ্রিও ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল

আপডেট সময় ০৭:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬