ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাট সীমান্তে ১৭৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে : পর্যটনমন্ত্রী ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা ময়মনসিংহে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ৩ লাল কার্ড দেখা একমাত্র দল আর্জেন্টিনা গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭০০ মানুষের চিকিৎসা, ২০০ গবাদি পশুর সেবা কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তবু বহাল সিডিএর প্রকৌশলীরা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।’

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সে‌মিনার শে‌ষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, ‘আসাদুজ্জামান খানের বাংলাদেশের আইনে বিচার হয়েছে। তিনি পলাতক আসামি, তাই তাকে ফিরিয়ে আনার জন্য আমোদের যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মাত্র চিঠি দেওয়া হলো। ফিডব্যাক কিছু আশা করবো কিনা, সেটা ভারত সরকারের ওপর নির্ভর করছে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করবো। অবশ্যই আমরা আশা করবো যে, ভারত পজিটিভ রিপ্লাই দেবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষে তারা কাজ করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট সীমান্তে ১৭৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ

আপডেট সময় ০৫:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬