ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী মাস্টাররোল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রধান সালমানের নতুন ভিডিও ঘিরে ভক্তদের উদ্বেগ ২০২৫-২৬ অর্থবছরে রেলের মোট লোকসান ১৮৮৯ কোটি টাকা কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি  ৩৫০ কোটি টাকার বিএডিসির সার গুদাম প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার বীর শহীদ সাগর আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব বিশ্বাস জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৮০ লাখ ডলার বরগুনার আজিজ মুসুল্লি হুজুরের স্মৃতিতে পুরোনো দিনের বাজারদর ১৯ বছর পর পীরগঞ্জের শিশু তাজমিনা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ

“একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর উদ্যোগে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর শহরের আর এস ক্যাফেতে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সদস্যভূক্ত সমবায় সমিতির সহযোগিতায়  সংগঠনের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ   মাহফুজুর রহমান সবুজ এবং  বিশেষ অতিথি ছিলেন এনজিও ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম ও ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সহ-সভাপতি মো: এনায়েত হোসেন লিটন।  আরও বক্তব্য রাখেন  সম্প্রীতি সমবায় সমিতি লি: এর সভাপতি খন্দকার কামাল হোসেন,  মধুমতি বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মো: জাহিদ হোসেন,
পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সম্পাদক সোহেল রানা সেলিম, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সদস্য এসএম সাহান,  তৃণমূল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর প্রতিনিধি মো: সহিদ সরদার, সাঁকো সমবায় সমিতি লি : এর সভাপতি মো: বিল্লাল হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী খান প্রমূখ সমবায়ীবৃন্দ।

সভায় প্রধান অতিথি মাহফুজুর রহমান সবুজ  বক্তব্যে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়; এটি পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, মানবিক ও শান্তিময় বিশ্ব গঠনে সমবায় আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। পরিবেশ রক্ষায় তিনি গাছের চারা বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।

সভাপতির বক্তব্যে শেখ ফয়েজ আহমেদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে  সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী মাস্টাররোল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রধান

১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ

আপডেট সময় ০৩:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬