সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মধ্যরাতে ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং আজ সোমবার (৯ জানুয়ারি) মধ্যরাতে ঢাকায় আসছেন। মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতে ঢাকার বিমানবন্দরে নামবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যাত্রাবিরতি হলেও প্রথমবারের মতো ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। আশা করা হচ্ছে, সংক্ষিপ্ত সময়ে উভয়পক্ষ দ্বিপাক্ষিকসহ বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করার সুযোগ পাবে।

জানা গেছে, বিমানবন্দরে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি বৈঠকের কথা রয়েছে। মূলত, ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে যাত্রাবিরতি করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর সেরে ফেলবেন গ্যাং। সদ্য শেষ হওয়া বছরের দুই দিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান গ্যাং। দায়িত্ব পাওয়ার পর আফ্রিকায় প্রথম বিদেশ সফরে যাচ্ছেন গ্যাং। সবশেষ গত বছরের আগস্টে ঢাকা সফর করেছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

মধ্যরাতে ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩