ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা” পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৫ জুলাই  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে আটজন শ্রমিক একটি ট্রলারে করে রওনা দেন। মাছের খাল এলাকায় পৌঁছালে নদীতে হঠাৎ প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে যায়। সবাই নদীতে পড়ে গেলেও অন্য শ্রমিকরা গোপজালের খুঁটি ধরে প্রাণে রক্ষা পান। তবে জাহাঙ্গীর ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেলে ঘটনাস্থল সংলগ্ন নদী থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি পাথরঘাটা থানায় নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত জাহাঙ্গীর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬