ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৩ জমজ বোন অন্বেশা হালদার, অঙ্কিতা হালদার ও অনুষ্কা । প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ গৌরিচন্না হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন বোনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের এই বিরল সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, বিদ্যালয় এবং পুরো এলাকা।
‎তিন বোনের বাড়ি বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামে।
‎কৃতি ৩ কন্যার বাবা চিন্ময় হালদার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা কাজলী রানী গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
‎কন্যাদের বাবা চিন্ময় হালদার বলেন, “ছোটবেলা থেকেই ওদের পড়াশোনার প্রতি আলাদা আগ্রহ ছিল। কখনোই পড়তে জোর করতে হয়নি। তারা প্রতিটি বিষয় বুঝে শেখার চেষ্টা করত। তিনজনের মধ্যে দারুণ একটি সুস্থ প্রতিযোগিতা রয়েছে। কেউ কোনো বিষয় না বুঝলে অন্য দুজন বুঝিয়ে দিত। ওরাই একে অপরের সবচেয়ে বড় সহপাঠী ও অনুপ্রেরণা।
‎তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি ওরা ভদ্র, শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল। অবসর সময়ে বই পড়ে, ছবি আঁকে এবং নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা করে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ওদের মা, শিক্ষকদের এবং মহান সৃষ্টিকর্তার। আমি সবার কাছে আমার তিন মেয়ের জন্য দোয়া চাই”।
গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা এডভোকেট আব্দুল ওয়াসী মতিন এবং বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব  এ তিন বোনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন

আপডেট সময় ০১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬