ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৬:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ে তোলার অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, কুঞ্জেরহাট শাখা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুঞ্জেরহাট উপশহরে আয়োজিত এ কর্মসূচিতে র‍্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, কিউআর পেমেন্ট কার্যক্রম উদ্বোধন এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের স্বাগত জানান পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন। তিনি বলেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন নিশ্চিত করাই ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের মূল লক্ষ্য। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কিউআরভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পরিমল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর ফলে সব ধরনের ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহক একই কিউআর কোড ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এতে ব্যবসায়িক লেনদেন হবে আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী।”
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্বাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোহেল মিয়া এবং সাংবাদিক ডা. গাজী তাহের লিটন।
বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে জাল নোটের ঝুঁকি, নগদ অর্থ বহনের নিরাপত্তা সমস্যা এবং লেনদেনের জটিলতা অনেকাংশে কমে আসবে। তারা স্থানীয় ব্যবসায়ীদের কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন কার্যক্রম পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালান।
অনুষ্ঠানটি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে পূবালী ব্যাংকের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় ০৬:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬