ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স মাঝ আকাশে ভেঙে গেল বিমানের জানালা, স্বামীকে বাঁচাতে যা করলেন স্ত্রী ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগে উপজেলা পরিষদের ৩ কর্মচারী বরখাস্ত আওয়ামী ফ্যাসিস্ট সমবায় কর্মকর্তা আফজালের অনিয়ম-দুর্নীতি দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ
প্রথমবার অংশ নিয়েই চমক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৪:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার উপশহর কুঞ্জেরহাটের আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে এ সাফল্য অর্জিত হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— তাহমিনা আকতার তামান্না, ওসমান গণি, জুমানা তাসনিম, আবদুল্লাহ আল আমান এবং সোবহানা ইসলাম।
এ সাফল্যের খবরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জুমানা তাসনিমের মা মোসা. ফারিযা নূর বলেন, “আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় রয়েছে। আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য অর্জন করবে।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন বলেন, “শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং একজন আদর্শ, নৈতিক ও দক্ষ নাগরিক গড়ে তোলা।”
তিনি আরও জানান, একই বছরে অনুষ্ঠিত ২০২৫ সালের এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে। এছাড়া ৮ম শ্রেণির (মাদরাসা) বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।
ধারাবাহিক সাফল্যের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ মো. শাহীন ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সকলের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার এ সাফল্য শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং বোরহানউদ্দিন উপজেলার শিক্ষা অঙ্গনের জন্যও একটি গৌরবের বিষয়। শিক্ষার গুণগতমান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দিন দিন অভিভাবকদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী

প্রথমবার অংশ নিয়েই চমক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি

আপডেট সময় ০৪:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬