ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানে শাজাহান-শামিমা দম্পতির বিরুদ্ধে দাপটের অভিযোগ ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন প্রকল্পের নির্মাণ শুরুর আগেই পরামর্শে ২৩১ কোটি টাকার ব্যয় দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রির হাসান আলীকে ঘিরে অভিযোগের পাহাড় গোপালগঞ্জে কুরিয়ার থেকে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ নীলফামারীতে গভীর রাতে নারীসহ আর্জেন্টিনার জার্সি পরিহিত যুবক আটক

বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই ইতিহাসের সাক্ষী হওয়া এক ম্যাচ। সেই ঐতিহাসিক মুহূর্তের একটি অংশ এবার নিজের সংগ্রহে রাখার সুযোগ দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল যে মাঠে অনুষ্ঠিত হবে, সেই নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের মাঠের ঘাসের ছোট ছোট টুকরা বিশেষ স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে তারা।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ফিফার তথ্য অনুযায়ী, মাঠের ঘাস সংরক্ষণের জন্য প্রতিটি টুকরাকে বিশেষ স্বচ্ছ রেজিনে আবদ্ধ করা হয়েছে। একটি স্মারকের দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে এসব স্মারক ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় এগুলো সরবরাহ করা হবে।

অ্যাক্রিলিকের তৈরি স্মারকটির ওপর খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ফাইনালের ভেন্যুর নাম, ম্যাচের তারিখ এবং চূড়ান্ত ফলাফল। পাশাপাশি একটি ইউএসবি ড্রাইভ দেওয়া হবে, যাতে থাকবে ঘাসটির আসল হওয়ার ডিজিটাল সনদ বা ‘অথেনটিসিটি ফিল্ম’।

এই স্মারক তৈরির দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’। তাদের ওয়েবসাইটে আরও তিনটি বিশেষ সংস্করণ বিক্রি হচ্ছে, যেগুলোর মূল্য যথাক্রমে ৯০০, ১২০০ এবং ৩ হাজার মার্কিন ডলার। প্রতিটি সংস্করণের জন্য মাত্র ২ হাজার ২৬টি করে স্মারক তৈরি করা হয়েছে। সবগুলো বিক্রি হলে এসব স্মারক থেকেই ফিফার আয় ১ কোটি ১২ লাখ ডলারের বেশি হতে পারে।

দামের সঙ্গে বদলে যাচ্ছে স্মারকের আকার ও উপহারের তালিকাও। ৪৫০, ৯০০ ও ১২০০ ডলারের সংস্করণে ২.৫ ইঞ্চি × ২.৫ ইঞ্চি আকারের ঘাসের টুকরা থাকবে। আর ৩ হাজার ডলারের ‘হিরো এডিশন’-এ থাকবে ৩ ইঞ্চি × ৩ ইঞ্চি আকারের ঘাসের টুকরা। এর সঙ্গে দেওয়া হবে সোনালি খোদাই করা ধাতব টিকিট, ফাইনাল ম্যাচের বলের একটি ক্ষুদ্র প্রতিরূপ এবং ক্রিস্টাল কাট কাচের তৈরি বিশ্বকাপ ট্রফির একটি বিশেষ মডেল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানে শাজাহান-শামিমা দম্পতির বিরুদ্ধে দাপটের অভিযোগ

বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

আপডেট সময় ০৪:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬