বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
সরকার প্রধানের এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে। এই সফরকে প্রত্যাশা, দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা এই অঞ্চলের মেগা প্রকল্পগুলো এখন দ্রুত আলোর মুখ দেখবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে বিবেচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা সৈকতকে যুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, সেটিও এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলীয়ভাবে সফরটি সফল করতে জোর প্রস্তুতি শুরু করেছে বিএনপি। উক্ত সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূল থেকে শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ সাংগঠনিক মতবিনিময় করবেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরির বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম বরিশাল সফর।
সংবাদ শিরোনাম ::
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০২:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























