ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে লিবিয়ার সাগরে নিখোঁজ সোহেল, ৩০ দালাল চক্রের বিরুদ্ধে ভুক্ত ভোগী পরিবারের সংবাদ সম্মেলন বড়লেখায় পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা, ৩৮ কেজি মাছ ধ্বংস আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী আরএনবিতে বেপরোয়া বদলি বাণিজ্যের অভিযোগ ট্রাম্পের এক মন্তব্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা ২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী ছয় মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

নতুন স্ত্রীকে যে বিরল উপহার দিলেন আমির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে। দীর্ঘদিনের সম্পর্কের পর রোববার (৫ জুলাই) তারা বিয়ে করেন। এরই মধ্যে আলোচনায় এসেছে নতুন স্ত্রীকে দেওয়া আমির খানের উপহারের বিষয়টি।

জানা গেছে, বিয়েতে নতুন স্ত্রীকে এক অমুল্য ও বিরল উপহার দিয়েছেন এই বলিউড অভিনেতা।
আমির খান তার স্ত্রীকে দিয়েছেন এমন এক আংটি যাতে থাকা বিরল প্রাকৃতিক রুবি আনা হয়েছে মাদাগাস্কার থেকে। এছাড়া এতে রয়েছে ৪০টি হীরা এবং শতাধিক কারিগরের দীর্ঘ সময়ের নিখুঁত কারুকাজ।

বর্তমানে গৌরীর বিয়ের আংটিটি এখন বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Untitled-2

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা সেখানে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। পারিবারিক এই পরিবেশ থেকেই সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।

২০০৭ সালে গৌরী ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’-এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।

শিক্ষাজীবনে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে যান। ২০০৪ সালে তিনি ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক দিক থেকেও গৌরীর পরিচয় বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।

৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথমবারের মতো গৌরীকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে তিনি ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। পরবর্তীতে যথাক্রমে ২০০২ ও ২০২১ সালে তাদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে লিবিয়ার সাগরে নিখোঁজ সোহেল, ৩০ দালাল চক্রের বিরুদ্ধে ভুক্ত ভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নতুন স্ত্রীকে যে বিরল উপহার দিলেন আমির

আপডেট সময় ০২:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬