ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাজধানীতে মসজিদের মেসে খাদেমের মরদেহ

রাজধানীর শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনির মসজিদের মেস থেকে মজিবুর রহমান (৫৩) নামে এক খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মজিবুরের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল এলাকায়।

এ বিষয়ে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে কলোনির মসজিদের মেস থেকে খাদেম মজিবুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

এসআই সাদ্দাম হোসেন জানান, রেলওয়ে কলোনি মসজিদে প্রায় ২৫ বছর ধরে খাদেমের দায়িত্ব পালন করছেন মজিবুর রহমান। সংসারে অভাব থাকায় দিনে খাদেমের দায়িত্ব আর রাতে সিএনজি চালাতেন তিনি।

তিনি আরও বলেন, পারিবারিকভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

রাজধানীতে মসজিদের মেসে খাদেমের মরদেহ

আপডেট সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩