ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

তেজগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জুয়েল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা কর্মী হাশেম মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা কুপিয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হাসেম মিয়াকে ঢামেকে নিয়ে যাওয়া কারখানার কর্মচারী ঝন্টু মিয়া  বলেন, আমি জুয়েল ইন্ডাস্ট্রিজে কাজ করি। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় আমি কারখানায় গেলে কারখানার নিরাপত্তা কর্মী হাসেম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, এটি ছোট একটি স্ক্রু কারখানা। তবে তাকে নিয়ে আসার সময় কারখানার আলমারি খোলা দেখতে পেয়েছি। কে বা কারা তাকে কখন কুপিয়ে হত্যা করেছে সেটি বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেছি আরও একটি টিম ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

তেজগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩