সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে প্যারাগুয়েকে ১-০ গোলে হারানোর পর বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। এ ঘটনায় প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়াকে ‘জঘন্য নারী’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। ফরাসি ফুটবল ফেডারেশনও (এফএফএফ) বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে হারানোর পথে ফ্রান্সের হয়ে পেনাল্টিতে গোল করেন এমবাপে। পুরো ম্যাচজুড়ে তাকে কড়া ট্যাকল ও শারিরীকভাবে আক্রমণ করেছে লাতিন দেশটির ফুটবলাররা। ফলে ফরাসি অধিনায়কও খেলা শেষে তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই ঘটনার রেশ ছড়িয়েছে প্যারাগুয়ের রাজনৈতিক মহল পর্যন্ত।

প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে এমবাপেকে আক্রমণ করেন। তার মতে, এমবাপে ‘ক্যামেরুনীয় বংশোদ্ভূত উপনিবেশিত ব্যক্তি, যে মরিয়া হয়ে নিজেকে ফরাসি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তাকে ‘একজন বর্বর, যে লিখতেও শেখেনি’ বলেও কটাক্ষ করেন। এমনকি ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের এমবাপেকে চড় মারা উচিত ছিল বলেও দাবি আমারিয়ার।

যার জবাবে ফ্রান্স অধিনায়ক একটি বিবৃতি দিয়েছেন। যেখানে শুধু নিজের পক্ষেই নয়, প্যারাগুয়ে দলের খেলোয়াড়দের পক্ষেও অবস্থান নেন তিনি, ‘ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন জঘন্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন। আপনি সেই প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি এই পুরো টুর্নামেন্টে আবেগ ও সম্মানের সঙ্গে লড়াই করেছে।’

এমবাপে আরও লেখেন, ‘আপনার বেপরোয়া আচরণ এবং প্রকাশ্য বর্ণবাদের কারণে এই বিশ্বকাপে আপনার খেলোয়াড়রা যে ঐতিহাসিক সাফল্য ও সংগ্রাম দেখিয়েছে, তা মানুষ ভুলে গেছে। তার বদলে একজন অযোগ্য নারীর কারণে আপনার দেশের সবচেয়ে খারাপ চিত্রটাই সামনে এসেছে। আপনার মতো মানুষকে আমি কখনোই ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা দিতে রাজি নই।’

ফরাসি ফুটবল ফেডারেশন এই ঘটনাটি আরও গুরুত্বের সঙ্গে দেখছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘এসব মন্তব্য সম্পূর্ণ ঘৃণ্য, অগ্রহণযোগ্য এবং ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। ফ্রান্সে হোক বা অন্য কোথাও, এসব মন্তব্যের বিচার হওয়া উচিত। এ কারণেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি প্রসিকিউটরের দপ্তরে পাঠাচ্ছি। এ ধরনের মন্তব্য যারা করে এবং যারা এগুলো ছড়ায়, তাদের জন্যই লজ্জার। জাতীয় দলের খেলোয়াড়রা ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন। তাই এই মন্তব্যের মাধ্যমে আমাদের দেশকেই অপমান করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স

আপডেট সময় ০১:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬