সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি ইস্টার্ন হাউজিংয়ে ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে জমি দখলবাজির অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

রোনালদোর কাছে ‘ইউরো ও বিশ্বকাপের তাৎপর্য একই’, যা বললেন অবসর নিয়ে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ অধ্যায় শেষ হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। রেকর্ড ষষ্ঠ আসর দিয়েই ফিফার এই মেগা ইভেন্টকে তিনি বিদায় বলে দিলেন। তবে এখনও হয়নি অবসরের সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ে হতাশা লুকাননি সিআরসেভেন। একইসঙ্গে পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি ইউরো চ্যাম্পিয়নশিপকে আবারও বিশ্বকাপের সমান তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।

রোনালদো ও পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারে। গতকাল (সোমবার) দিবাগত রাতে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে তাদের হারিয়েছে স্পেন। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, শেষ মুহূর্তে গোল পেতে স্পেনের ভাগ্যেরও কিছুটা সহায়তা ছিল। তার মতে, ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত।

রোনালদো বলেন, ‘এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে খুবই খারাপ লাগছে। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। সাধ্যমতো চেষ্টা করেছি এবং বিবেকের কাছে আমি পরিষ্কার। হ্যাঁ, এটি আমার শেষ বিশ্বকাপ। এখন আমার ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোরও সুযোগ থাকবে। তবে আমি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না।’

বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেও, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চান না রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যক্তিগত সিদ্ধান্ত দিয়ে দলের বিশ্বকাপ অভিযানকে ছাপিয়ে যেতে চান না বলেও জানান, ‘আমি আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিই না। বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নেওয়া হতাশাজনক। তবে আমরা মাথা উঁচু করেই মাঠ ছাড়তে পারি।’

২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলের অন্যতম নায়ক রোনালদো। বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে নিজের অবদান নিয়ে তিনি গর্বিত। রোনালদো বলেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে পর্তুগাল একটি শিরোপাও জেতেনি। আমার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপা ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সত্যি বলতে আমার কাছে এর তাৎপর্য একটি বিশ্বকাপের সমান।’

আবার বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ে হতাশা লুকাননি রোনালদো, ‘বড় কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া সব সময়ই কষ্টের। এটি বিশ্বকাপ। আমার মনে হয় দল ঠিক ছন্দে চলে এসেছিল এবং আমরা ভালোই খেলেছি। ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত, কিন্তু ফুটবল এমনই। আমাদের ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ

রোনালদোর কাছে ‘ইউরো ও বিশ্বকাপের তাৎপর্য একই’, যা বললেন অবসর নিয়ে

আপডেট সময় ১১:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬