সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম আমিন বাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নি’হ’ত, আহত ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে দেশে ফিরতে হাসিনার কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবেই দেখা উচিত।

রুমিন ফারহানা বলেন, ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নীতিমালা ও কার্যক্রমের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ দিতে পারে, তাহলে সেটি গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৭:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬