সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি ঘিরে আলোচনা সভা ও র‌্যালির পাশাপাশি উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় এ আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পল্লী উন্নয়নে সমবায় ও ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ২৫ লাখ টাকার ঋণচেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া পরিবেশ রক্ষায় সদস্যদের মাঝে ৪০০টি গাছের চারা দেওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে চারা ও খাবার বিতরণের সময় কিছু সদস্যের মধ্যে তাড়াহুড়োকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দেয়। নির্ধারিত নিয়মে বিতরণ শুরু হওয়ার আগেই কয়েকজন সদস্য চারা নেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে উপস্থিত উপকারভোগীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরে পল্লী উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। এরপর নিয়ম মেনে বিতরণ কার্যক্রম পুনরায় চালু করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল

আপডেট সময় ০৫:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬