বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রবিবার (৫ জুলাই) কিংবা আগামীকাল সোমবার এর অনুমোদন দিতে পারেন শিক্ষামন্ত্রী।
এরপর দুই-একদিনের মধ্যেই বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) মোহাম্মদ মাহমুদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিন-চার দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন।
তিনি বলেন, আজ কিংবা আগামীকাল ফাইল অনুমোদন দিতে পারেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে হয়তো দুদিন সময় লাগতে পারে।
এ কর্মকর্তা বলেন, ইতিমধ্যে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের পার্সিয়াল বেতন দেওয়া হয়েছে। ৩৮ হাজারের মতো শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 





















