ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে ‘বাংলাদেশ নীতি’ ধারণ করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই দেশের প্রতিরক্ষাব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।

রবিবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মো. সাহাবুদ্দিন বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এই নীতির মধ্য দিয়েই প্রতিরক্ষাব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।

রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর সুনাম আজ আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত। প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডও তার অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, প্রচলিত নিরাপত্তাঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব মোকাবেলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের বিকল্প নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:২৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬