সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, তার জায়গা সমাজে হবে না। তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের দল করি, যিনি বলেছেন- ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই দল ও দেশের ভাবমূতির স্বার্থে কে কত বড় নেতা, তা দেখার সুযোগ নেই। যত প্রভাবশালীই হোক, অন্যায় করলে এই সমাজে তার থাকার সুযোগ হবে না। পুলিশ তাকে ধরে আইনের আওতায় আনবে, এ ব্যাপারে কোন কম্প্রোমাইজ নেই।

শনিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রোথ সেন্টার (জিসি) থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার, চান্দুটিয়া পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এসব উন্নয়ন কাজের ঠিকাদার যেই হোক না কেন, আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন, সঠিক কাজটি আদায় করে নেবেন।

সড়ক উদ্বোধনের পর প্রতিমন্ত্রী সড়কটির দুই পাশে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন। পরে প্রতিমন্ত্রী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে চলমান সিরিজ খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬